দৌলতপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নফল নামাজ ও দোয়া
সাইদুর রহমান দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা বিএনপি’র আয়োজনে নফল নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলার তারাগুনিয়া ফুটবল মাঠে এই নামাজ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।এসময় দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেনসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, শত অত্যাচার নির্যাতন সত্ত্বেও বেগম খালেদা জিয়া কখনও মাতৃভূমি ছেড়ে যাননি। কারাবন্দি হয়েও অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন।দুই রাকাত নফল নামাজ শেষে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































